
টাঙ্গাইলের বাসাইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল, ব্যাট-বল, হেলমেট, ফুটবল,ভলিবল,খেলার জার্সি। এছাড়াও শিক্ষার্থীদের জন্য স্কাউট ড্রেস, মকতবের জন্য কার্পেট,ফ্যান, মাদরাসার জন্য আইপিএস দেওয়া হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরুখ খান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম খান, প্যানেল চেয়ারম্যান শাহীন আল মামুন, প্যানেল মহিলা চেয়ারম্যান তাসলিমা, ইউপি সদস্য আশরাফুল আলম বক্তার, ইউপি সদস্য আতিকুর রহমান উজ্জল সহ প্রমুখ।
-সহদেব সূত্রধর সায়ন-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২