
বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতা সহ চার জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ৩অক্টোবর বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নাশকতা মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সেক্রেটারি মাহমুদ আশরাফ মামুন ৫৩),নন্দীগ্রাম পৌরসভার ০২ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম(৪৯),৩নং ভাটরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম(৪৮) ও নন্দীগ্রাম আওয়ামীলীগের সক্রিয় কর্মী মাসুদ রানা(৩২)।
উক্ত আসামিদেরকে নাশকতা মামলায় গ্রেফতার করে ৪অক্টোবর শুক্রবার সকালে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম।
-নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল