
নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলো শিশুটি। এমন সময় অসর্তকতাবর্শত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়।
মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেন মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে মারা যায়। বিষয়টি উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান