হোম » সারাদেশ »  জামালপুরে ১১৩ বোতল মদসহ আটক এক

 জামালপুরে ১১৩ বোতল মদসহ আটক এক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১৩ বোতল বিদেশী(ভারতীয়) মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে  দেওয়ানগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার হওয়া মাদক কারবারির নাম মোহাম্মদ শাহজাহান।

বুধবার (০২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের পাথরেরচর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ শাহজাহান একই এলাকার মোহাম্মদ রহম আলী মন্ডলের ছেলে।

বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাথরেরচর গ্রামের মোহাম্মদ শাহজাহানের বাড়িতে অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ি তদন্তকেন্দ্রের পুলিশের একটি চৌকষ টিম। অভিযানে অবৈধ মদের বোতলসহ মোহাম্মদ শাহজাহান নামে একজন মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন কোম্পানির ৯১টি বড় ও ২২ টি ছোট মদের বোতল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায় সে দীর্ঘদিন যাবত সীমন্তবর্তী এলাকা থেকে চোরাইপথে ভারতীয় মদ নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

এঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে৷

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!