
বগুড়ার কাহালু উপজেলার লহরাপাড়া গ্রামে মুদির দোকান ঘরের মধ্যে আব্দুল বাছেদ (৬০), নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
গত রবিবার (২৯ই সেপ্টেম্বর) রাতে উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপা এলাকার মুদির দোকান ঘরের মধ্যে এঘটনা ঘটে।
সে উল্লেখিত গ্রামের মৃত বশারত আলী খান ওরফে বিশার ছেলে। সংবাদ পেয়ে সোমবার সকালে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন সহ থানা পুলিশের সদস্যবৃন্দ। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু