
গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আশরাফুল আলম বাদশা ২ হাজার ৮’শ ১৭ ভোটে আর সাধারণ সম্পাদক পদে গৌতম কুমার চক্রবর্তী বিশু ২ হাজার ৫’শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর শুক্রবার গাইবান্ধা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত এই নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মইনুল হক, সহ-সভাপতি পদে আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক পদে শামীম রহমান, অর্থ সম্পাদক পদে আমজাদ হোসেন, সড়ক সম্পাদক পদে আতিকুর রহমান, দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম ফরিদ, প্রচার সম্পাদক পদে রাশেদুল ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বাবুল আহমেদ প্রথম হয়েছেন। আর কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুরাদ মিয়া, সজীব মিয়া, আবু তাহের ও মুক্তার হোসেন।
ভোট গ্রহণ শেষে সারারাত ধরে ব্যালট যাচাই-বাছাই ও গণনার পর ২৮ সেপ্টেম্বর শনিবার ভোর ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গাইবান্ধা জেলা প্রশাসনে কর্মরত নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ সাদরুল আলম।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ