
ভৈরবে চাঁদা বাজি ও ইটভাটার সরজ্ঞাম চুরির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগীরা। গকুলনগর বাজারে রোববার বিকালে এলাকাবাসিদের আয়োজনে শান্তি নগর গ্রামের মকবুলের বিরুদ্ধে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।
মানববন্ধনে এলাকাবাসিরা অভিযোগ করে বলেন, শান্তি নগর গ্রামের মকবুল কুখ্যাত ডাকাত ও গরু চোর সিন্ডিকেট চক্রের মূল হোতা । সে দীর্ঘদিন যাবত গরু চুরি ডাকাতি করে আসছে। চুরি ডাকাতির কারনে পুলিশের হাতে ধরা পড়ে একাধিকবার জেল খেটেছে। তারপর ও চুরি, ডাকাতি বন্ধ থেমে নেই। তার অত্যাচারে এলাকাবাসীরা অতিষ্ঠ । সে দেশের বিভিন্ন জায়গা থেকে নৌকাা যোগে গরু চুরি করে এনে ছাতিয়ানতলা ইটভাটা কে ট্রানজিট পয়েন্ট বানিয়ে গরু পাচার করে ।
এ বিষয়ে ইট ভাটার মালিক এম এ হেলাল বিল্লাহ বলেন, সে আমার ইটভাটায় জোর পূর্বক দখল করে ট্রানজিট পয়েন্ট বানিয়ে গরু চোরের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে চায় এবং আমার কাছে ৩০ লাখ টাকা চাদাঁ দাবি করে আমি দিতে অপারগতা প্রকাশ করলে সে আমার ভাটার ৪ লাখ টাকার সরজ্ঞাম নিয়ে গেছে। তার হুমকি- ধামকিতে ইটভাটা চালু করতে পারছিনা। এ সময় মানববন্ধনে আঃ রশিদ, লায়েছ মিয়া, আবুল বাশারসহ অনেকেই অভিযোগ করে বলেন মকবুল চিহ্নিত গরু চোর সিন্ডিকেট চক্রের মূল হোতা ও ডাকাত। তার নেতৃত্বে গরু চুরি,ডাকাতি হয়। তাকে গ্রেফতার করা হলে শান্তিনগর, ছাতিয়ানতলা তথা আগানগর ইউনিয়নের মানুষ শান্তিতে থাকতে পারবে। তাই তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানান। এ বিষয়ে জানতে মকবুলের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি এমনকি তার মোবাইল ফোন নাম্বারটি কেউ জানেনা বলে জানান।
এ বিষয়ে সফিকুল ইসলাম বাদী হয়ে মকবুলের বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ হাসমত উল্লাহ অভিযোগ পেয়েছেন স্বীকার করে তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক