হোম » সারাদেশ » প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পরিবর্তে ক্লাস নিচ্ছেন দপ্তরী

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পরিবর্তে ক্লাস নিচ্ছেন দপ্তরী

সিরাজগঞ্জের উল্লাপাড়া  উপজেলার বজ্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী জন্য শিক্ষক রয়েছে ৭ জন। শিক্ষকের সংকট না থাকলেও এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন বিদ্যালয়ের দপ্তরী মিজান হোসেন।

প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানান যায়, ৪০ জন শিক্ষার্থীদের জন্য ১ জন করে শিক্ষক বরাদ্দ রয়েছে। সেই হিসাবে এই স্কুলে শিক্ষককের কোন সংকট নেই। তবে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সহ দুই জন ছুটিতে রয়েছে।

রোববার সকালে সদর ইউনিয়নের ছাত্রদের প্রতিনিধি মোঃ হৃদয় সোহেন বেলা সাড়ে ১২ ঘটিকার সময় বিদ্যালয়টিতে গিয়ে দেখে দপ্তরী মিজান হোসেন শিশু শ্রেনীর ১৫-২০ জন শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। বিষয়টি তখন তার দৃষ্টিগোচর হলে তিনি একটি ছবি তুলে রাখেন। এবং দ্বিতীয় তলায় গিয়ে দেখে কয়েক জন শিক্ষক ক্লাস না নিয়ে বসে আছেন।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জেসমিন আরা খাঁনম বলেন, পারিবারিক সমস্যার কারনে আমি ছুটিতে আছি, তবে ঘটনাটি আমি জেনেছি। আমার অবর্তমানে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক বিলকিছ জাহান বিষয়টি তিনি ভালো বলতে পারবেন।

মুঠোফোনে বিলকিস জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন,স্কুলে মোট শিক্ষক রয়েছে ৭ জন এর মধ্যে ২ জন ছুটিতে রয়েছে। তবে দপ্তরী কখন শিশু শ্রেনীর ক্লাসে গিয়েছিলেন বিষয়টি তার জানা নেই।

অভিযুক্ত দপ্তরী মিজান হোসেন বলেন,শিশু শ্রেণির শিক্ষক হাবিবা ছুটিতে থাকায় আমি ক্লাসে গিয়েছিলাম। তবে ক্লাস নেওয়াটা আমার ভুল হয়েছি। বিষয়টি আমার জানা ছিলো না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন,বিষয়টি আমি উপজেলা নির্বাহী কমকর্তার মাধ্যমে জেনেছি। ইতিমধ্যে স্কুলের শিক্ষকদের অফিসে ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। তবে শিক্ষকদের অবহেলার কারনেই এমনটা হয়েছে। বিষয়টি তদন্ত করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

-রায়হান আলী-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!