
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলায় কৃষি অফিস হলরুমে কৃষি অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৫০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ,১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি করে এমওপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমসহ অনেকে।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান