
বগুড়ার কাহালু উপজেলায় মোস্তফা মল্লিকের ছেলে কবির মল্লিক (২৯)এর ২ শতক জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। গতকাল ১৪ ই সেপ্টেম্বর উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, ভালতা গ্রামের মোঃ ওহাব প্রাং এর ছেলে ছানোয়ার প্রাং(৩৬), মৃত-আব্দুুল জলিল প্রাং এর ছেলে জিয়াউর প্রাং (৩৫), মৃত- ফয়েজ কাজীর ছেলে মোঃ ওজিদ কাজী(৩৪), মোঃ হবিবর জিলাদার এর ছেলে মোঃ ধলু জিলাদার (৪৭), ও আব্দুর রহমান মল্লিকের ছেলে মিনহাজ মল্লিক (৪৪) সম্মিলিত যোগসাজশে একই গ্রামের মোস্তফা মল্লিকের ছেলে কবির মল্লিক এর অজানতে তার বাগানের জমির ২ শতাংশ জমিতে খুঁটি পুঁতে রাখেন এবং জমি দখল করেন।
এবিষয়ে ভুক্তভোগী কবির মল্লিক জানান, উক্ত বিবাদীদের সেখানে কোন প্রকার জায়গা জমি নেই তবুও আমার ৮ শতাংশ বাগনের মধ্যে ২ শতাংশ জমি দখল করেন। তারা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, জমিজমার বিরোধ নিয়ে লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি