
গোপালগঞ্জে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্তৃক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার)কে নির্মমভাবে হত্যাসহ প্রায় ৫০ জন নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শেরপুরে জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ ১৪ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণশেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া সন্ত্রাসীরা এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এ সন্ত্রাসীদের ছাড় দিলে জাতিকে চরম মূল্য দিতে হবে। তাই আমরা আওয়ামী সন্ত্রাসীদে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
-মোঃ শরিফ উদ্দিন-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান