হোম » সারাদেশ » ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কক্সবাজারে 

২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কক্সবাজারে 

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান। 
তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে।
এদিকে আকস্মাৎ এই অতিবৃষ্টিতে পানিতে নিমজ্জিত হয়েছে কক্সবাজারের শতাধিক জনপদ। এছাড়াও পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন অফিসের হিসাব অনুযায়ী, জেলায় পাহাড় ধসে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা রয়েছেন। নিরাপত্তার স্বার্থে পাহাড়ের পাদদেশে  বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!