
জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক আরমানুল ইসলাম, লুৎফর রহমান, তৌহিদ সিয়াম। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের কথা শুনেন সমন্বয়করা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, নির্বাচন মানেই গণতন্ত্র না। যতদিন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে। জনগণ যাতে সকল ক্ষমতার উৎস হয় সে জন্য অন্তর্বতীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। ভোট দিয়ে আবার কোন ফ্যাসিসকে ক্ষমতায় আনতে চাইনা। এই সরকার যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে, তারেককে পর্দার আড়ালে স্থান দেয় বৈষম্য বিরোধী ছাত্ররা এই সরকারের বিরুদ্ধেও কথা বলবে।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক