
কিশোরগঞ্জের বাজিতপুরে হিন্দু গৃহবধূকে নিয়ে পালিয়েছে ইউপি সদস্য। উপজেলার সরারচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেকী চন্দ্রগ্রামের মৃত আমির চাঁনের ছেলে ইউপি সদস্য দুই সন্তানের জনক মো. মারজান মিয়া (৩৫) একই ওয়ার্ডের কামালপুর গ্রামের হরিধন সূত্রধরের স্ত্রী দুই সন্তানের জননী এক হিন্দু গৃহবধূ পলি সূত্রধর (৩৩) কে নিয়ে উধাও হয়েছেন। এ বিষয়ে গৃহবধূর স্বামী হরিধরন সূত্রধর বাদি হয়ে ইউপি সদস্য মারজান মিয়ার নামে বাজিতপুর থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারিক সূত্রে জানা যায়, ইউপি সদস্য বিভিন্ন সময় সংখ্যালঘু গৃহবধূর পরিবারকে বিভিন্ন ভাতার কার্ড দিয়ে সহযোগিতা করতেন। গৃহবধুর স্বামীর পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে ইউপি সদস্যের। ইউপি সদস্য মারজান মিয়া প্রায়ই ওই নারীর বাড়িতে আসতেন। গত রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ইউপি সদস্য মারজান মিয়া ওই গৃহবধুর শ্বাশুরী ও বাড়ির অন্যান্য সদস্যদের ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য আনতে মিথ্যা তথ্য দিয়ে পাঠায়। আর এই সুযোগে পলিসূত্রধরকে নিয়ে অজ্ঞাত কয়েকজন লোকজনসহ সিএনজিযোগে পালিয়ে যায় তিনি।
এসময় বাড়িতে পলিসূত্রদের ছোট দুটি কন্যা সন্তান ছিলো। তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে আসার আগেই পালিয়ে যায় ইউপি সদস্য।পলিসূত্রদের স্বামী ও পরিবারের দাবি ইউপি সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক তাকে দিনেদুপুরে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে। অন্যদিকে ইউপি সদস্যদের স্ত্রী নাজমা আক্তার (২৭) এর দাবি তার স্বামীকেই ওই হিন্দু নারী প্রেমে পাগল করে পরিকল্পনা করে পালিয়ে গেছে। প্রায় আড়াই বছর ধরে দুজনের মধ্যে পরকিয়া সম্পর্ক চলছিলো। স্বামীর এ অনৈতিক সম্পর্কের কথা তিনি আগেই জানতেন। এ নিয়ে পারিবারিকভাবে স্বামীকে বেশকয়েকবার নিষেধও করা হয়। তিনি কথাও দিয়েছিলেন সম্পর্ক আর না রাখার। তাকেও এভাবেই বিয়ে করেছিলেন ইউপি সদস্য। অপরদিকে পলিসূত্রদের স্বামী চায় তার স্ত্রীর সন্ধান। দুটি সন্তানের মাকে পরিবারে দ্রুত ফেরত চেয়ে ইউপি সদস্যের যথোপযুক্ত বিচার প্রত্যাশা করেন তিনি। এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শিদ জামান জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
-শাহজাহান সাজু-
–

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার