
স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (সেপ্টেম্বর ১০) বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতে এলে ড. ইউনূস বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে দেশটির সহযোগিতা চেয়ে এ কথা বলেন।
এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। নেদারল্যান্ডসের নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা উল্লেখ করেন তিনি। রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়। সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং ডেপুটি ডাচ রাষ্ট্রদূত থিজ ওয়াউডস্ট্রা উপস্থিত ছিলেন।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে