হোম » সারাদেশ » ‘আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ ও  দূর্নীতিমুক্ত’

‘আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ ও  দূর্নীতিমুক্ত’

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন  শাখার উদ্যোগে কর্মী সম্মেলন  অনুষ্ঠিত হয় । ৯ই সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় ইউনিয়ের সেলিম ফিউচার পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এতে প্রধান অতিথি বলেন, রাষ্ট্র পরিচালনায় বড় সব দলকে পরীক্ষা করেছে দেশের জনগণ। কেউ দুর্নীতিমুক্ত থেকে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি । এখন জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায়। তিনি আরো বলেন,জামায়াতে ইসলামী এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ ও দূর্নীতিমুক্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারী জাহেদুল ইসলাম। তিনি বলেন, বিগত পনের বছর অবৈধ সরকার দেশের সকল স্তরে বৈষম্য ও দলীয়করণ করেছিল। হত্যা-গুম নির্যাতনের মাধ্যমে বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে একদলীয় শাসন কায়েম করেছিল। বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয় ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা যুব ও ক্রিড়া সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম। ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী শাহাবুদ্দিন আরমানের সঞ্চালনায় বিশাল কর্মী সম্মেলনে স্থানীয় সনাতন ধর্মালম্বী নেতা,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের সহশ্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!