হোম » সারাদেশ » সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা নিয়ে বিপাকে জনসাধারণ

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা নিয়ে বিপাকে জনসাধারণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসক সংকট দেখা দিয়েছে। ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য সেবা। মুখ থুবড়ে গেছে স্বাস্থ্য সেবাসহ সংশ্লিষ্ট সবকিছুই। উপজেলার সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। সেবা পেতে তাদের ভোগান্তির যেনো শেষ নেই।

পৌর এলাকাসহ উপজেলার ৮টি ইউনিয়ন, মাদারগঞ্জ, সিরাজগঞ্জ, ধনবাড়ি উপজেলার একটি অংশের প্রায় সাড়ে তিন লাখ মানুষদের জন্য হাসপাতালে একদিকে যেমন চিকিৎসক সংকট, অপরদিকে কর্মচারী সংকট থাকায় কাঙ্খিত স্বাস্থ্যসেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠা হয় ৩১ শয্যা বিশিষ্ট সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৮ সালে একই পরিসরে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। শয্যার সংখ্য বাড়তি না থাকায় রোগীদের রাখা হয় মেঝে ও হাসপাতালের বারান্দায়। প্রতিদিন জরুরি ও বহির্বিভাগে সহস্রাধিক রোগী
চিকিৎসা সেবা নিতে আসেন। প্রতিদিন জরুরী বিভাগের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এলাকার হতদরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের রোগী সরকারি চিকিৎসা সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮জন চিকিৎসকের মধ্যে মূলত
কাগজে কলমে রয়েছেন ৯জন। এরমধ্যে অন্যত্র সংযুক্তি ২জন, অনুনমোদিত ও অসুস্থ্যতা ছুটিতে আরও ২জন, ১০ জন জুনিয়র কনালটেন্টের মধ্যে ২জন কনসালটেন্ট রয়েছেন। বাকী ৩জন নিয়মিত চিকিৎসকের মধ্যে ২জন আবার দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। সাজারী, গাইণী, মেডিসিন সার্জারী, কার্ডিওলজী,
চর্ম ও যৌন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎক পদ শূণ্য। বিশাল জনগোষ্ঠীর জন্য চিকিৎসক মাত্র ১জন। এ ছাড়াও হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার জন ৭ কর্মীর মধ্যে বর্তমানে রয়েছে বৃদ্ধ ১জন, ৫ জন ওয়ার্ড বয়ের মধ্যে মাত্র ২জন রয়েছে। হাসপাতালে নেই প্লাম্বার ও ইলেকট্রিশিয়ান, জরুরী মূহুর্তের জন্য নেই
জেনারেটরের ব্যবস্থা। নেই আউট সোর্সিং, মালি ও নৈশ প্রহরি। দীর্ঘদিন যাবৎ সিজার অপারেশন বন্ধ রয়েছে। পর্যাপ্ত লাইট-ফ্যান-জাজিম-বালিশ-চাদর নেই। অপরিচ্ছন্ন ও নোংরা বাথরুম। এক কথায় ভেঙ্গে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। স্থানীয় সুশিল সমাজসহ স্থানীয়দের দাবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিন।

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম বলেন,ডাক্তার সংকট তাই রোগীদেরও কষ্ট এবং আমাদেরও কষ্ট।সরিষাবাড়ী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম জানান, বিষয়টি সিভিল সার্জন স্যারকে অবগত করা হয়েছে।

-সোলায়মান বাবু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!