হোম » সারাদেশ » শেরপুরে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত

শেরপুরে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত

শেরপুর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের পাশে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর ১০/১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৪/৫ জন শিশুও রয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-মোঃ শরিফ উদ্দিন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!