
নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাছুদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রওশন আলী, পৌরসভার নির্বাহী প্রোকৌশলী আব্দুল মালেক,পৌর হিসাব রক্ষক কর্মকর্তা মির্জা সালাউদ্দিন সহ বিভিন্ন সংগঠন ও স্কাউট সদস্য। এ সময় বক্তারা বলেন, নাটোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। এরই প্রেক্ষিতে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিছন্ন রাখার জন্য ৭ দিন পরিষ্কার পরিছন্ন অভিযান পরিচালনা করবে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা