
বাংলাদেশ ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে বিশেষ মূল্য দেয়। কিন্তু ‘আওয়ামী ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে’ নয়াদিল্লিকে অবশ্যই এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে । সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুস।
ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া (পিটিআই) এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি তাদের কাছে রাখতে চায় তবে তাকে চুপ থাকতে হবে।
সাক্ষাৎকারে ড. ইউনূস জানতে চাওয়া হয় তার এই অবস্থান ভারতকে তিনি জানিয়েছেন কিনা; উত্তরে তিনি বলেন, এটা সবাই বুঝে, আমরা মৌখিক ভাবে বলেছি, বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। এটি আমাদের প্রতি অবন্ধু সুলভ আচরণ নয়। তিনি যে স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন তা নয়, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়েছেন। তিনি বলেন, হাসিনার নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফেরানো প্রয়োজন। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে