
বগুড়ার শেরপুরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের সহয়াতার জন্য কেন্দ্রীয় ত্রান তহবিলে ৩ তিন লক্ষ ৩ হাজার টাকা নগদ অর্থ জেলা বিএনপির নের্তৃবৃন্দরে হাতে তুলে দিয়েছেন পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিুরোজ আহম্মেদ জুয়েল অন্যান্য নের্তৃন্দরা।
৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পৌর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির কার্যালয়ে নের্তৃবৃন্দদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ আলম পান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকু ইসলাম শফিক, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মন্ডল, সোহানুর রহমান লাবলু, শাহ আরিফ, আয়োব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, ফররহাদ হোসেন, শাকিল, ছাত্র নেতা রাফি আল আমিন, সাধীন পমুখ।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হবে বলে জানানো হয়েছি। ‘বন্যার কারণে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হয়।’
-আবু জাহের-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২