হোম » সারাদেশ » হোসেনপুরে যাত্রীবাহী বাস উল্টে ধানক্ষেতে, আহত ২০

হোসেনপুরে যাত্রীবাহী বাস উল্টে ধানক্ষেতে, আহত ২০

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে একজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে হোসেনপুর উপজেলার মাধখলা টেটনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার বাকচান্দা জনতা বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জলসিড়িঁ এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এর একটি বাস মাধখলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার নীচে ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের বেশীর ভাগই শ্রমিক।
তারা হোসেনপুর উপজেলার কুড়িঘাট মোড়ে কাজের সন্ধানে যাচ্ছিলেন। হোসেনপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। একজন নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে বাসটির উদ্ধার কাজ শেষ হলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
-শাহজাহান সাজু-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!