
২০২২ সালে চাঁদা না দেওয়ায় নাটোরের নলডাঙ্গায় সৌদি প্রবাসী জহুরুল ইসলামের মোটরসাইকেল জোর করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে আবুল হোসেন ও তৌহিদুর রহমান লিটনসহ ৯ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছে সৌদি প্রবাসী জহুরুল ইসলাম।
রোববার নলডাঙ্গা থানায় লিখিত এজাহার দেওয়ার পর রাতে সেটি মামলা হিসেবে গ্রহন করা হয় বলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মামলার এজাহারে অভিযোগে করা হয়,২০২১ সালে জুলাই মাসে উপজেলার বামনগ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলাম দেশে আসলে আসামীরা ৪ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল।আসামীদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় ২০২২ সালের ১৫ আগষ্ট দুপুর ১ টার দিকে বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ মোড়ে পৌছলে সৌদি প্রবাসী জহুরুল ইসলাম কে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে মোটরসাইকেল জোর করে ছিনিয়ে নেয়।এসময় বাদী সৌদি প্রবাসী জহুরুল ইসলাম পিটিয়ে আহত করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান মামলাটি নথিভুক্ত হওয়ার এ বিষয়টি নিশ্চিত করে বলেন,মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক