
অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, মানুষ বাঁচলে দেশ বাঁচবে, আপাতত বন্যার্তদের বাঁচানোই আমাদের প্রধান কাজ । তাদের চিকিৎসাসেবা দেওয়া, অন্ন জোগানোসহ বিভিন্ন সেবা জরুরি হয়ে পড়েছে।
সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে জনসম্পৃক্ততা যেটা হয়েছে তার সাথে সমন্বয় করবেন। এ সমন্বয়তা যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীসহ সকল আঙ্গিকের স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের মধ্যে যদি মত দ্বৈততা হয় আপনারা আলোচনার টেবিলে বসবেন। তিনি আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। আমাদের রিসোর্সেরও অভাব নাই। অনেক রকমের প্রতিষ্ঠান আসছে দেশে ও দেশের বাইরে, তারাও কাজ করতে আগ্রহী।
এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো