
জামালপুর জেলা বিএনপির একাংশের হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুরের এক সমন্বয়ক ও তার পরিবার। শুক্রবার রাতে সাংবাদিকদের এমন অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শুক্রবার শহরের বড় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে রাজনৈতিক বক্তব্য শুরু করে শামীম আহাম্মেদ এক কর্মী। এসময় মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানায় সাবেক যুবদল নেতা আমান উল্লাহ্। এতেই ক্ষিপ্ত হয়ে শামীম আহাম্মেদের লোকজনরা আমান উল্লাহ্কে মসজিদের ভিতরে মারধর শুরু করে। এ ঘটনার জেরে ওই দিন রাতে ভোক্তভোগী আমান উল্লাহ্ এর ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের এক সমন্বয়ক শাহরিয়ার হক সাকিবের উপর পুনরায় হামলা করে শামীম আহাম্মেদের সন্ত্রাসী বাহিনী।
হামলায় আহত সমন্বয়ক শাহরিয়ার হক সাকিব ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
–রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক