
সিরাজগন্ঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় শুক্রবার ভোর ৪টার দিকে পাটবন্দরে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনায় এক ব্যক্তির পাটের গুদাম পুড়ে ছাড়খার হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া সম্পদের আর্থিক মূল্য প্রায় ১৫ লাখের বেশি হবে বলে জানিয়েছেন গুদাম মালিক আব্দুল লতিফ।
আব্দুল লতিফের অভিযোগ তার গুদামে শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পাট ব্যবসায়ী আব্দুল লতিফ অভিযোগ করেন, তার গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না। রাতে গুদামেও কেউ থাকে না।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা গুদামে আগুন ধরিয়ে দিয়েছে। ওই গুদামে প্রায় ৫০০ শত মন পাট রাখা হয়েছিল। আগুনে সব পাটই পুড়ে গেছে। সব মিলিয়ে তার ক্ষতির পরিমান ১৫ লাখ টাকারও বেশি। তিনি এ ব্যাপারে আইনি প্রক্রিয়ায় যাবেন বলে উল্লেখ করেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি তার কর্মীদেরকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। গুদামের পাশে খাল থাকায় পানি পেতে সুবিধা হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।
-রায়হান আলী-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ