
পূর্ববিরোধের জেরে নাটোরের নলডাঙ্গায় সিরাজ মিজি নামের এক বিএনপির কর্মীর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুবৃর্ত্তরা। বৃস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লা পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।ক্ষতিগ্রস্ত পরিববারের দাবী আগুনের বাড়ির যাবতীয় আসবারপত্র,কৃষি পণ্য পেঁয়াজ রসুন পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়,বৃস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার হরিদা খলসি কুমিল্লাপাড়া গ্রামের বিএনপির কর্মী সিরাজ মিজির বাড়িতে পূর্ব শুত্রতার জেরে একদল দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা স্খানীয়দের সহয়তায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে বাড়ির যাবতীয় আসবারপত্র ও কৃষি পণ্য পেঁয়াজ রসুন পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবী করে ক্ষতিগ্রস্ত বিএনপি কর্মী সিরাজ মিজি বলেন,পূর্ব শুত্রতার জেরে আমার বাড়িতে আগুন দিয়েছে পতিপক্ষরা।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুয়াজ্জামান বলেন,আগুনের ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছিল।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২