
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক মূলত দেশে পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। তিনি আইসিবির সাবেক চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।
অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ এর ধারা ৭(১) (ক) অনুযায়ী অধ্যাপক আবু আহমেদকে আইসিবির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। এর আগে গত মঙ্গলবার আইসিবির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেন সুবর্ণ বড়ুয়া। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ার কথা জানিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান