
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাঁড়াবাড়ি দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায় মাদ্রাসার নামে ১৭ বিঘা ফসলী জমি,পুকুর লিজের টাকা, গাছ বিক্রয়,শিক্ষকদের টিউশনি ফি,পুরাতন ঘর বিক্রয়ের টাকা ব্যাংকে জমা না রেখে আত্মসাৎ করেছেন। এছাড়াও তার নামে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা ঘুষ নিয়েছেন বলে জানা গেছে । এমন বিভিন্ন অভিযোগে এলাকাবাসী ও শিক্ষার্থীদের তোপের মূখে ২২ আগষ্ট নুরুল আলম আনসারি মাদ্রাসার সুপার পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
মোড়দহ গাঁড়াবাড়ি দাখিল মাদ্রাসার সাবেক সহকারী সুপার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, তাকে বেতনের স্কেল পরিবর্তনের কথা বলে ঘুষ নেয়। এছাড়াও মাদ্রাসা সুপার নুরুল আলম আনসারির বিভিন্ন অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করলে তাকে নাশকতার মামলা দেওয়া হয় এবং সহকারী সুপার পদ থেকে জোরপূর্বক অব্যহতি দেয়।
এ বিষয়ে উক্ত মাদ্রাসা সুপার নুরুল আলম জানান, তার কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র নেওয়া হয়েছে। সে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযোগ করেছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার কাছে সুপার নুরুল আলম এর পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান তিনি পদত্যাগপত্র শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছেন, এ বিষয়ে তদন্ত করা হবে।
-রায়হান আলী-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা