
গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপরীগঞ্জ সীমান্তে সড়ক দুর্ঘটনায় টিউবওয়েল মিস্ত্রি ইউসুফ আলী নিহত হয়েছেন। মৃত ইউসুফ আলী উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের রোস্তম আলীর ছোট ভাই।
নিহত ইউসুফ আলী অটো ভ্যানযোগে টিউবওয়েল কিছু মালামাল নিয়ে বগুড়ার দিকে বাড়িতে যাওয়ার পথে চাপরীগঞ্জ সীমান্তে বিপরীতে দিক থেকে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। মুত্যু ইউসুফ আলীর আজ সকাল১১টার সময় দাফন সম্পন্ন হয়েছে।
-আঃ খালেক মন্ডল-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২