
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জাতীয় বীর আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা, এবার যারা আন্দোলন করে দেশ স্বাধীন করল তারা স্বাধীনতা যোদ্ধা। তাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন হতে পারলাম। এই জাতির ইতিহাসে তাদের অবদান স্বর্ণ অক্ষরে লিখে রাখতে হবে এবং রাষ্ট্রীয় ভাবে এই স্বাধীনতা যোদ্ধাদেরকে জাতীয় বীর হিসাবে স্বকৃতি দিতে হবে।
সোমবার সকালে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ব্যক্তিদের জন্য দোয়া এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের এই নেতা বলেন ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচার ঘোষিটি বেগমের বিদায় হয়। ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যে স্বাধীনতা অর্জন করেছ তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এখনো একটি বিশেষ মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য ছাত্র সমাজকে আরো সজাগ থাকবে হবে।
তিনি আরো বলেন, ছাত্রদেরকে এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে। যোগ্যতা ও সততার মধ্যেমে দেশ পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লাপাড়া উপজেলা উওর শাখার সভাপতি মোস্তফা সাদ এর সভাপত্বিতে অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম,উল্লাপাড়া উপজেলার আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী,ছাত্র শিবিরের জেলা সভাপতি আলহাজ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আজিজ, অফিস সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
-রায়হান আলী-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার