
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের অার্থিক সহায়তা প্রদান এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরা অর্থ ডোনেট করার পাশাপাশি স্থানীয় শাহজাদপুর বাজার, এনায়েতপুর, তালগাছি, বিভিন্ন মসজিদ ও পাবনা উপজেলার বেরা বাজারে ফান্ড সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এতে প্রায় দুই লক্ষাধিক নগদ অর্থ সংগ্রহ করেছেন তাঁরা। এসব অর্থ শিঘ্রই পাঠানো হবে বন্যাকবলিত এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এরশাদুজ্জামান আশেক বলেন, বানভাসি মানুষকে সহায়তা করার জন্য আমরা গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন জায়গায় ফান্ড সংগ্রহ করতে শুরু করেছি। স্থানীয় বাজার, মসজিদের প্রতিটি মানুষ স্বতস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। কারো কারো মধ্যে আবেগতাড়িতভাব লক্ষ্য করেছি। সকলেই সহযোগিতায় এগিয়ে এসেছেন। আমরা শিঘ্রই এ অর্থ বানভাসি মানুষের কাছে পৌঁছা দিবো।
উল্লেখ্য, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে অ্যাকাডেমিক ভবন-১ এ ত্রাণ সংগ্রহের জন্য একটি বুথ পরিচালিত হবে। এসময় প্রয়োজনীয় পোশাক, খাদ্যদ্রব্য ওষধ সামগ্রী গ্রহণ করা হবে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান