
পঞ্চগড়ের বোদা উপজেলার ১নং ঝলইশালশিরি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট দুপুরে ঝলইশালশিরি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান আবুল হোসেন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধভাবে জমি দখল, ভূমিদস্যুতা ও বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুর রহমান জানান, ১৯ আগস্ট চেয়ারম্যান আবুল হোসেন একটি শান্তিশৃঙ্খলা মিটিংয়ের মাধ্যমে পরিষদের সদস্য প্রিয়নাথ রায়কে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে ঢাকায় চলে যান এবং এরপর থেকে তিনি অনুপস্থিত। ২২ আগস্ট প্রিয়নাথ রায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর পরিষদের কাজকর্ম স্থবির হয়ে পড়ে।
বিক্ষোভের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরকে জানানো হলে, তিনি নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় শুরু হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং তার অনুপস্থিতির কারণে নাগরিক সেবায় বিঘ্ন ঘটছে। নিয়ম অনুযায়ী বিষয়টি দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চেয়ারম্যান আবুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। উল্লেখ্য, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে, তার ছেলে বুলেটের বিরুদ্ধে জমি দখল ও আম বাগান থেকে রাতের বেলায় ফল লুটের অভিযোগ রয়েছে।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল