
ভারত থেকে বাংলাদেশে পানি ছাড়ার প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। এসময় তারা স্লোগানে বলেন, আমরা দিলাম কন্যা তোমরা দিলে বন্যা।তারা আরও বলেন, ভারত যখন পানি ছাড়ে আবরার তোমায় মনে পড়ে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চারমাথা থেকে একটি মিছিল বের হয়ে জিরোপয়েন্ট যায়।পরে সেখানে বিক্ষোভ করেন ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলেন, ভারত থেকে পানি বাংলাদেশে ছাড়ার কারনে ফেনি,কুমিল্লা, চট্রগ্রামসহ বেশ কিছু জেলা ডুবে গেছে। এতে অনেক মানুষ পানিতে থই থই করছে। জীবনের মায়ায় বিভিন্ন জায়গায় আটকে রয়েছে। সব থেকে বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা। অনেকে নিহত হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান