
বগুড়ার সান্তাহার পৌরশহরে যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনায় বগুড়া-৩ সাবেক সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন ও তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুসহ ৭৭ জন নেতাকর্মীর নামে নাশকতার মামলা করা হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাত পরিচয় উল্লেখ্য করা হয়েছে।
গত সোমবার (১৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মোড়ে অবস্থিত ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। গতকাল বুধবার সকালে ওই ওয়ার্ডের যুবদল নেতা আশিক বাদী হয়ে আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আদমদীঘি উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও তার ছেলে বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধনসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
-গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান