হোম » খেলা » পুরো সেশনে একটি উইকেটও নিতে পারলো না বাংলাদেশ

পুরো সেশনে একটি উইকেটও নিতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশের সব বোলারকেই চেষ্টা করে দেখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু কেউই এনে দিতে পারলেন না কাঙ্ক্ষিত সাফল্য। পুরো সেশনে একটি উইকেটও নিতে পারেনি তারা।  

রাউয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের প্রথম সেশন অবধি ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে স্বাগতিকরা। ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল দুজনেই অপরাজিত আছেন এখনও। তারা আছেন সেঞ্চুরির পথেও।

৬৪ বলে টেস্টে নিজের ১০ম হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ রিজওয়ান। তিনি এখন অপরাজিত আছেন ১৩১ বলে ৮৯ রান করে। ১৬৯ বলে ৮৬ রানে অপরাজিত আছেন তার সঙ্গী শাকিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার, কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!