হোম » সারাদেশ » বাঘায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

বাঘায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

রাজশাহীর বাঘা উপজেলায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনা ঘটে  । বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক পীযূষকান্তি  পান্ডের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়।অভিযোগ ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটানাকে কেন্দ্র করে সকল শ্রেনীর শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন করেন আন্দোলনরত সকলেই  তিন শিক্ষকের বহিষ্কার দাবি করেন। শিক্ষার্থীরা জানান,  দীর্ঘদিন যাবত ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ও বিভিন্ন ভাবে তাদের যৌন হয়রানি করে আসছিল  গত কাল ১৮/০৮/২০২৪ ইং তারিখে রবিবার কয়েক জন ছাত্রীর সঙ্গে  যৌন হয়রানির ঘটনা ঘটে  হয়রানির শিকার ছাত্রীরা বাসায় গিয়ে অভিভাবকদের  সকল বিষয় অবগত করেন  ১৯/০৮/২০২৪ ইং তারিখে  সোমবার  সকালে সকল অভিভাবক  স্কুলে উপস্থিত হয়ে অভিযোগ কারী শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলন শুর করেন।
এ সময় বাঘা থানা পুলিশ কে খবর দেওয়া হলে তারা এসে অভিভাবকবৃন্দ ও জনতাকে শান্ত করেন এবং উপজেলা  নির্বাহী অফিসার  মোঃ তরিকুল ইসলাম এসে  অভিযুক্ত শিক্ষক  পীযূষকান্তি পান্ডেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেন।
বাঘা থানা আফিসার ইনর্চাজের সাথে কথা বললে তিনি  জানান ঐ শিক্ষকে গ্রেফতার করা হয়েছে এবং  আদালতে প্রেরণ করা হয়েছে।
-আবুল হাশেম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!