হোম » সারাদেশ » ধুনটে যুবদল নেতা ও প্রশাসনের হস্তক্ষেপে ছিনতাই হওয়া গরু উদ্ধার

ধুনটে যুবদল নেতা ও প্রশাসনের হস্তক্ষেপে ছিনতাই হওয়া গরু উদ্ধার

বগুড়ার ধুনটে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও বিএনপি’র যুবদল নেতাদের হস্তক্ষেপে উদ্ধার হলো ছিনতাই হওয়া গরু।
গত ১৮ আগস্ট রবিবার এলাঙ্গী ইউনিয়নের খোকশাহাটা গ্রাম থেকে গরুটি উদ্ধার হয়। এর আগে গরু ছিনতাইয়ের ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করে কালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কান্তনগর গ্রামের মৃত আছের উদ্দিন প্রামানিকের ছেলে এনামুল হক।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ১৫ দিন পূর্বে পশ্চিম কান্তনগর গ্রামের মৃত আজিজল হকের ছেলে লিটন মিয়া (৩৫) এনামুল হকের বসতবাড়ীতে রাখা অটোভ্যানের ২টি ব্যাটারী চুরি করার সময় তাকে হাতে নাতে ধরে। তার কিছু দিন পর পূনরায় ৫,০০০/- টাকা চুরি করে নেয়। বিষয়টি নিয়ে শালিস বৈঠক করা হলেও সে শালিস বৈঠক না মানায় বিষয়টি আপোষ নিষ্পত্তি হয়নি। এমতাবস্থায়  ১৮ আগস্ট রবিবার সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় মাঠে কাজ করার জন্য যায় এনামুল। এসুযোগে লিটনসহ আরো কয়েকজন এনামুলের বসতবাড়ীর গেট ভেঙ্গে ১টি গরু জোর করে নিয়ে যায়।
এনামুল হক জানান, অভিযোগের করার পর স্থানীয় বিএনপি যুবদলের নেতা কর্মীদের বিষয়টি অবগত করলে তারা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এলাঙ্গী ইউনিয়নের খোকশাহাটা গ্রাম থেকে গরুটি উদ্ধার করে থানা হেফাযতে দেন। পরে আইনী প্রক্রিয়া শেষে গরুটি বাড়িতে নিয়ে আসি।
ধুনট থানার উপ-পরিদর্শক এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, গরুটি উদ্ধার করে গরুর মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ছিনতাই করে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে।
-এম এ রাশেদ-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!