
নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নাটোরে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বিএনপির ভ্যানগাড হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাজ করে আসচ্ছে। এতো প্রতিকূলতার ভিতর ও ৪৪ বছর সুনামের সাথে এগিয়ে চলছে।সামনের দিনে দলকে আরো সুসগঠিত করে এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যাক্ত করেন নেতা বক্তারা।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ