
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসনে তাঁকে বরণ করে নিতে সকাল ১১টা থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী, জনসাধারণ, খেলোয়াড়, ক্রিড়াবীদ সহ ক্রীড়াকর্মকর্তাদের উপস্থিতি। প্ল্যাকার্ড হাতে একদল শিক্ষার্থী স্টেডিয়ামের ২ নম্বর গেটে জড়ো হন।
প্ল্যাকার্ডে লেখা—‘দুর্নীতি আর কত?’, ‘বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই’, ‘বিসিবির দালালরা হুঁশিয়ার’, ‘ক্রিকেটে আর কত দিন দুর্নীতি চলবে?’ নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠক। তামিম ইকবালকেও পেরিয়ে আসতে হয় এ ভিড়। এর মধ্যেই বেলা ১টায় মিরপুরে আসেন ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে তাঁকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান।
ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
-নিজস্ব প্রতিবেদক-

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা