
আইনশৃংখলা রক্ষার জন্য সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং আমাদের যে সকল থানাগুলো আছে সীমান্তবর্তী এলাকায় সেগুলোতে পুরোপুরি সঠিক ভাবে যেন কাজ করতে পারে সেইজন্য সার্বিকভাবে বিজিবি সহায়তা দিয়ে আসছে,এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে।
উত্তর পশ্চিম অথ্যাৎ রংপুর রিজিয়নে আওতাধীন মোট ১৩ টি সীমান্তবর্তী থানায় আমাদের বিজিবির সহায়তা প্রদান করে যাচ্ছি এবং তারই অংশ আমাদের জয়পুরহাট জেলাধীন হাকিমপুর থানা।আপনারা জানেন হাকিমপুর থানার কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির সার্বিক সহায়তা প্রদান করে আসছি।বিজিবির টহলদল নিয়মিত তিন বেলা এখানে আসছে এবং আশ্বস্ত করছেন যাতে এখানে কোন প্রকার বিশৃঙ্খলা না হয় এবং সঠিক ভাবে থানার কার্যক্রম পরিচালনা করতে পারে।
তিনি আরও বলেন,আমরা ততদিন এই কাজ চলমান রাখবো যতদিন সহায়তার প্রয়োজন হয়।আমরা আমাদের নিরাপত্তার কাজ ও সহায়তার কাজ চলমান থাকবে। যাতে এলাকার সাধারণ জনগন সার্বিকভাবে কার্যক্রম চালাতে পারে। আপনারা থানায় কোনো প্রয়োজন থাকলে চলে আসুন থানার কার্যক্রম চলমান রয়েছে এবং থানার ফোর্সগন আপনাদের সহায়তা করবে।
আজ সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় হাকিমপুর থানা চত্বরে প্রেসবিফ্রিংয়ে উপরোক্ত কথা গুলো বলেন রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। এর আগে বিজিবি বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান থানায় আসলে তাকে পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, উপপরিদর্শক আরিফসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
হিলি প্রতিনিধি

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক