
ঠাকুরগাঁওয়ে চার দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও।
সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বেতার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীরা।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন, বাংলদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান,বার্তা প্রধান রাশেদ ফয়সল কবীর,উপ-আঞ্চলিক পরিচালক জহুরুল আলম,উপ-আঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, সহকারী পরিচালক(অনুষ্ঠান) আবুল বাশার, সহকারী বেতার প্রকৌশলী কিংসুক কুমার রায় প্রমূখ।
এসময় বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান,ব্যাচভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদ্দোন্নতি,একীভূত বিসিএস(তথ্য) ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালরে দাবি জানান বক্তরা।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২