
বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শুক্রবার বাদ মাগরিব ধুনটমোড় ট্রাক টার্মিনালে বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাব্বির আলম লোটন এর সঞ্চালনায় বিশেষ সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শেরপুর-ধুনটের গন-মানুষের প্রিয় নেতা শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জানে আলম খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার উপদেষ্ঠা শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপদেষ্ঠা পৌরসভার কাউন্সিলর ও শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা পষিদের সাবেক ভাইস-চেয়ারম্যান এবং বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, এ্যাডঃ আমিনুল ইসলাম শাহিন, উপজেলা কৃষকদলে আহবায়ক আবু সাঈদ, আব্দুল্লাহ আল মামুন জেহাদ, বিএনপি নেতা আহসান হাবিব রুবেল, জসিম মন্ডল, মাহমুদুল হাসান লিটন, আরিফ প্রমুখ।
-আবু জাহের-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য