
পঞ্চগড় জেলার বোদা থানাধীন ২নং ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ এলাকায় গত ১৬ আগস্ট ২০২৪ তারিখে এক মানসিক ভারসাম্যহীন কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে বোদা থানার পুলিশের হাতে তুলে দেন। কিশোরের নাম মোঃ রাব্বি (১৬), যার পিতার নাম বাবলু ও মাতার নাম রেহানা। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানায়, তবে সে গ্রামের নাম বা সঠিক ঠিকানা বলতে পারছে না।
বোদা থানার অফিসার ইনচার্জ এবং ডিউটি অফিসার জানিয়েছেন, রাব্বিকে জিজ্ঞাসাবাদে তার গ্রামের নাম বা পরিবারের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই থানার পক্ষ থেকে কিশোরের পরিবারকে খুঁজে বের করার জন্য সাহায্যের আহ্বান জানানো হয়েছে।
যদি কেউ এই কিশোরের পরিবারের সন্ধান দিতে পারেন, তাহলে তাদের বোদা থানার অফিসার ইনচার্জ (০১৩২০১৩৮৩৯৭) অথবা ডিউটি অফিসার (০১৩২০১৩৮৪০২) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক করে, বোদা থানার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে, যাতে করে কিশোর রাব্বি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে।
-দোলন মাহমুদ-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ