
চাটখিল প্রতিনিধিঃ দুলালপুরে একই পরিবারের দুই ভাইয়ের দুই সন্তান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দুলালপুর গ্রামের আবু ইউসুফের ছেলে মোহাম্মদ ইশান (৫) ও একই পরিবারের সাইফুল ইসলামের ছেলে সাইমন (৭ ) শুক্রবার (১৬ই আগস্ট) দুপুর ১২ টায় পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে, স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি যাতায়াতের রাস্তায় খেলাধুলা করছিল, তাদের বাবা প্রবাসে থাকায় তাদের মা সাংসারিক কাজ ব্যস্ত ছিলো। বেশ কিছু সময় তাদেরকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে বের হয়, এক পর্যায়ে তাদের বসত ঘরের পাশে একজনের একটি জুতা দেখতে পায় এবং আরেকটি জুতো পুকুরে ভাসতে দেখা যায়, তখন তাদের মনে সন্দেহের কৌতুহল সৃষ্টি হয়, একপর্যায়ে তারা কান্নাকাটি শুরু করলে তাদের প্রতিবেশী মাসুদ ও ভাগিনা হৃদয় পুকুরে নেমে যায়, পরে মাসুদ আর হৃদয় পুকুরের অনেক গভীর থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানান, নজরদারি ও সচেতনতার অভাব, এবং সাঁতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই পরিবারের সবাই শিশুদের প্রতি যত্নবান এবং খেয়াল করা জরুরী।
-মোঃ মনির হোসেন সোহেল-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার