
ফরিদুল ইসলাম নির্জনঃ“স্যালুট বোন” এয়ারপোর্টে এক কিশোরী বোনকে দেখলাম। পথে পথে, ট্র্যাফিকের সিগনালে অসংখ্য এমন বোন। ঠিকমতো কখনো বিছানা গোছাতে পারে না, বাসার কোনো কাজে সম্পৃক্ততা নেই, কখনো বাজার করেনি, একটু দেরিতে খাবার দিলে অভিমানে মুখ অন্যরকম বানিয়ে ফেলে, সেই মেয়েটি দিব্য ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছে।
প্রখর রোদ্দুরে দাঁড়িয়ে, হাতের ইশারায় ট্র্যাফিক সিগন্যাল দিচ্ছে। কয়েকমিনিট দাঁড়িয়ে এসব দেখে বুকটা ভরে গেল। দেশের জন্য আমার বোনেরা সব করতে পারে। আমার ভাইদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই।
রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ছাড়া পার হতে দিচ্ছে না। একদিকে উঠতে, অন্যদিকে নামতে দিচ্ছে। সবাই আনন্দচিত্তে মেনেই চলছে এসব নিয়ম। তারা জানিয়ে দিলো, ‘আমরা বাংলাদেশ, আমিও পারি।’

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস