
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদ সবুজের পরিবারের পাশ্বে দাড়ালেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
তিনি গত ৯ আগষ্ট বেলা তিনটার সময় শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের শহীদ সবুজ হাসানের বাড়িতে যান। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তিনি শহীদ সবুজের পিতা আজহার আলীর হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।
এসময় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, শহীদ সবুজের জীবনের মূল্য আমরা দিতে পারবোনা। শহীদ সবুজ নিজেই একটা ইতিহাস। একটা খুনি সৈরশাসককে হটিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে এই তরনরাই ইতিহাস রচনা করছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা