
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে চলমান বৃষ্টির মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে আরও ১৩ উপদেষ্টা ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন সদস্য শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন ড. ইউনূস।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান