
আওয়ামী লীগ সরকারের পতনের পর গণভবন ও জাতীয় সংসদ ভবনে দখলে নিয়ে উল্লাস করেছিল উৎসুক জনতা। একইসঙ্গে ঘটেছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
এক দিন, এক রাত পরে গণভবন সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিলেও সংসদে এখনো উৎসুক জনতার ভিড় রয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় সংসদ ভবন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা আসছে সংসদ ভবন দেখতে। সংসদ ভবনের দক্ষিণ দিকের গেইট খোলা রয়েছে। সেই দিক দিয়েই প্রবেশ করছে উৎসুক জনতা। তবে সংসদের ভবনের দরজা বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারছে না কেউ। সংসদের সামনের অংশ ও আশ-পাশের এলাকা ঘুরেই মনের ইচ্ছা পূরণ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
সংসদ ভবন ঘুরতে আসা আশরাফুল নামের এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, এটা এখন স্বাধীন দেশ। জীবনে কখনো সংসদে ঢুকতে পারিনি। তাই ইতিহাসের স্বাক্ষী হতে চলে এলাম।
আমিনুল্লাহ নামের আরেকজন বলেন, মিরপুর থেকে আসছি গণভবন দেখতে। কিন্তু সেখানে ঢুকতে পারিনি। তাই সংসদে এলাম। এখানে গেইটের ভেতরে যেতে পারলেও সংসদের ভেতরে ঢুকার সুযোগ নেই। তবে যতটুাকু এসেছি, তাতেই শান্তি।
এদিকে সোমবার (৫ আগস্ট) বিকালে ও রাতের পর মঙ্গলবারও (৬ আগস্ট) সংসদে লুটাপাট চালাতে দেখা গেছে, সুযোগসন্ধানীদের। যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস