হোম » শহর-নগর » ডিএমপির ৮ থানার ওসিকে বদলি

ডিএমপির ৮ থানার ওসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত ২২ জুলাই পুলিশ সদর দফতর থেকে বদলির এ আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন– ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া, খিলক্ষেত থানার ওসি হুমায়ন কবির, কাফরুল থানার ওসি ফারুকুল আলম, দারুস সালাম থানার ওসি সিদ্দিকুর রহমান, তুরাগ থানার ওসি শেখ সাদিক, দক্ষিণখান থানার ওসি আমিনুল বাশার ও কামরাঙ্গীরচর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের।

পুলিশ সদর দফতরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, এটা নিয়মিত বদলির অংশ। এর সঙ্গে আন্দোলন মোকাবিলার কোনো সম্পর্ক নেই।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!